Home » দ্বিতীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগেও রোহিতদের ভারতীয় দলে ধাঁধার নাম যশপ্রীত বুমরা

দ্বিতীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগেও রোহিতদের ভারতীয় দলে ধাঁধার নাম যশপ্রীত বুমরা

by admin

যশপ্রীত বুমরা কি সুস্থ? এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে ভারতীয় দলের সমর্থকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ২০৮ রান তুলেও হারতে হয়েছে রোহিত শর্মাদের। ভারতের অধিনায়ক নিজেও স্বীকার করে নেন যে বোলারদের ব্যর্থতার জন্যই হেরে গিয়েছেন তাঁরা। এই অবস্থায় বুমরাকে পাওয়া যাবে কি না, সেটাই এখন সব থেকে বড় ধাঁধা রোহিতদের কাছে
শুক্রবার নাগপুরে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে রোহিতরা। ইংল্যান্ড সফরের পর চোট পান বুমরা। পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে ফেরানো হয়। কিন্তু সকলকে অবাক করে প্রথম ম্যাচে খেলানো হয়নি বুমরাকে। রোহিত জানিয়েছিলেন, বুমরার সময় লাগবে চোট সারিয়ে উঠতে। সেই ম্যাচে তাঁকে ছাড়া ভারতের ‘সাড়ে তিন জন’-এর (ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, উমেশ যাদব এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য) পেস আক্রমণ ১৪ ওভারে ১৫০ রান দেয়।

ভুবনেশ্বরকে ১৯তম ওভারে বল করানো নিয়ে রোহিতকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯তম ওভার বল করে ৪৯ রান দিয়েছেন ভুবনেশ্বর। এমন অবস্থায় বুমরাকে দলে দেখতে চাইছেন সমর্থকরা। তাঁর চোট সেরেছে কি না সেই দিকেই নজর রয়েছে সকলের।

You may also like

About Us

COPYRIGHT © 2022 DINKAAL. ALL RIGHTS RESERVED