Home খেলা IND vs AUS 1st T20I: সাহায্য করেছে শিশির, ম্যাচ জিতে অকপট স্বীকারোক্তি অজি অধিনায়ক ফিঞ্চের

IND vs AUS 1st T20I: সাহায্য করেছে শিশির, ম্যাচ জিতে অকপট স্বীকারোক্তি অজি অধিনায়ক ফিঞ্চের

by admin

মোহালি: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS 1st T20I) ক্যামেরন গ্রিন এবং ম্যাথু ওয়েডের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ভারতীয় দল কেএল রাহুল ও হার্দিক পাণ্ড্যর অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান তুললেও লাভের লাভ কিছুই হয়নি। সাম্প্রতিক সময়ের ধারা বজায় রেখেই শেষ ১২ ম্যাচে অষ্টমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল মোহালিতে ম্যাচ জিতল। সিরিজে এগিয়ে গিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।

শিশিরই সহায়

তবে ম্যাচ জিতলেও মেনে নিচ্ছেন দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় তাঁদের রান তাড়া করতে সুবিধাই হয়েছে। ফিঞ্চ বলেন, ‘ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিঃসন্দেহে বলতেই হবে যে ইনিংসের শেষের দিকে শিশির পড়ায় আমাদের সুবিধাই হয়েছে। আমাদের দলের ব্যাটাররা বড় বড় পার্টনারশিপ গঠন করতেও সমর্থ্য হয়েছে। আমার মনে হয় আমাদের ব্যাটাররা যে মানসিকতা নিয়ে ওদের ম্যাচআপ গুলির বিরুদ্ধে ব্যাট করেছে, এবং ম্যাচের রাশ আমাদের তরফে টেনে এনেছে, তা বাহবা পাওয়ারই যোগ্য। এই সময়ে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

You may also like

About Us

Feature Posts

দ্বিতীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগেও রোহিতদের ভারতীয় দলে ধাঁধার নাম যশপ্রীত বুমরা বাড়ি থেকে অভিনয়ে আপত্তি, প্রথম ছবি থেকে বহিষ্কৃত, সহজ ছিল না করিনা কপূরের উত্থানের পথ লোক হাসাতেন’ অটো চালাতে চালাতে, সহজ ছিল না রাজু শ্রীবাস্তবের উত্থানের পথটা সৌরভদের সুপারিশ মেনে বিতর্কিত মাঁকড়িংকে রান আউটের স্বীকৃতি

Useful Links

COPYRIGHT © 2022 DINKAAL. ALL RIGHTS RESERVED