Home আপনার দিনকাল লোক হাসাতেন’ অটো চালাতে চালাতে, সহজ ছিল না রাজু শ্রীবাস্তবের উত্থানের পথটা

লোক হাসাতেন’ অটো চালাতে চালাতে, সহজ ছিল না রাজু শ্রীবাস্তবের উত্থানের পথটা

by admin

মায়ানগরী হারাল মনখারাপের দিনে মুখে আনার এক জাদুকরকে। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। শেষ হল দিল্লি এইমসে অভিনেতার ১মাসেরও বেশি সময়ের লড়াই।
তীয়বার হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হন রাজু। ভেন্টিলেশনে থেকে টানা ৪১ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)।
শোকস্তব্ধ শিখা

সদ্য প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা বলেন, ‘আমি কথা বলার মতো অবস্থায় নেই। এখন কোনও কথা বলে কী আর হবে? ও খুব কঠিন লড়াই করেছে। আমি সত্যিই আশা করছিলাম আর প্রার্থনা করছিলাম যেন ও ফিরে আসে। কিন্তু তা তো হয়নি। আমি শুধু এটাই বলতে পারি ও সত্যিকারের যোদ্ধা।’

এদিন রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকের ছায়া নেমেছে কৌতুক দুনিয়ায়। স্ট্যান্ড আপ কমেডিকে অন্য মাত্রা দিয়েছিলেন তিনি। রাজুর প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘রাজু শ্রীবাস্তব হাসি, মশকরা ও ইতিবাচকতা দিয়ে আমাদের জীবন উজ্জ্বল করেছিলেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু এত বছর ধরে ওঁর এত কাজকে ধন্যবাদ সেগুলোর কারণে তিনি অজস্র মানুষের মনে রয়ে যাবেন। ওঁর প্রয়াণে শোকাহত। ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

You may also like

About Us

Feature Posts

দ্বিতীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগেও রোহিতদের ভারতীয় দলে ধাঁধার নাম যশপ্রীত বুমরা বাড়ি থেকে অভিনয়ে আপত্তি, প্রথম ছবি থেকে বহিষ্কৃত, সহজ ছিল না করিনা কপূরের উত্থানের পথ লোক হাসাতেন’ অটো চালাতে চালাতে, সহজ ছিল না রাজু শ্রীবাস্তবের উত্থানের পথটা সৌরভদের সুপারিশ মেনে বিতর্কিত মাঁকড়িংকে রান আউটের স্বীকৃতি

Useful Links

COPYRIGHT © 2022 DINKAAL. ALL RIGHTS RESERVED