Home » ট্রেডমিলে বেশিক্ষণ দৌড়, ঘণ্টার পর ঘণ্টা জিমে, চটজলদি ওজন ঝরাতে গিয়েই কি হার্ট অ্যাটাক হচ্ছে?

ট্রেডমিলে বেশিক্ষণ দৌড়, ঘণ্টার পর ঘণ্টা জিমে, চটজলদি ওজন ঝরাতে গিয়েই কি হার্ট অ্যাটাক হচ্ছে?

by admin

বাঁচাতে পারলেন না ডাক্তারবাবুরা। মাত্র ৫৮ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছিল তাঁর। তারপরেই জ্ঞান হারান। টানা ১৫ দিন অচেতন ছিলেন। ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। মাঝে একবার জ্ঞান ফিরলেও আর স্বাভাবিক হতে পারেননি। শেষ পর্যন্ত জীবনই থেমে গেল। কমবয়সী হোক বা পঞ্চাশোর্ধ, ট্রেডমিল করুন, ওয়েট ট্রেনিং বা কার্ডিও যাই করুন না কেন, সময় ও শরীর বুঝেই করা উচিত। সিদ্ধার্থ শুক্লর কথা মনে আছে তো?জনপ্রিয় এই টিভি স্টার মাত্র চল্লিশেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। শোনা গিয়েছিল, মাত্রাতিরিক্ত জিম করাই কাল হয়েছিল তাঁর।
সম্প্রতি বাঁশদ্রোণীর এক তরুণী ঋতিকা দাসের মৃত্যু হয়েছে জিম করতে করতেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। বুকে ব্যথা (Heart Attack) হচ্ছে বলে জানান বাকিদের। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ।
Read more at: https://www.thewall.in/lifestyle/heart-attack-while-exercising-at-gym-why-it-can-happen-and-how-to-prevent/

You may also like

About Us

COPYRIGHT © 2022 DINKAAL. ALL RIGHTS RESERVED